বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চুলে তেলতেলে ভাব দূর করার উপায়


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০৬.২০১৭

পূর্বাশা ডেস্ক:
মাঝে মাঝে দেখা যায়, চুল শ্যাম্পু করার কিছুক্ষণ পরই চুলের সেই সৌন্দর্য নেই। বরং তা তেলতেলে এবং কেমন যেন ময়লা লাগে।
তা থেকে রক্ষা পেতে
• চুলে শ্যাম্পুর পরিমাণ ঠিক রাখুন। কারণ বেশি বেশি শ্যাম্পু মানেই বেশি পরিষ্কার নয়। বরং পরিমাণ কম/বেশি হলেই চুলের মান খারাপ দেখাবে।
• চুলে ব্যবহারের চিরুনি পরিষ্কার রাখুন। কারণ, শ্যাম্পু করলেন কিন্তু চিরুনিতে ময়লা! তবে দেখা যাবে, ঐ চিরুনি ব্যবহার করলে, চুল ময়লা হয়ে সেই উজ্জ্বলতা আর ধরে রাখতে পারবে না।
• চুলে শ্যাম্পু করুন নিয়মিত। তার মানে প্রতিদিন নয়। এতে চুলের মান খারাপ হবে।
• সপ্তাহে অন্তত একদিন ভালোভাবে চুলের যত্ন নিন। কোন প্যাকও ব্যবহার করতে পারেন। আর শ্যাম্পু করার আগে তেল ‍দিয়ে নিন।
• বাইরের ধুলা-বালি লেগে চুল ময়লা হয়ে যাবে। এতে উজ্বলতা হারিয়ে ফেলবে। ময়লা-ধুলা জমে চুল তেলতেলে টাইপের হয়ে যাবে। তাই প্রয়োজনে চুলে স্কার্ফ ব্যবহার করুন।
• ভালো ভালো খাবার খেতে হবে। এই যেমন শাকসবজি ও পুষ্টিকর খাবার। তেলেভাজা খাবার পরিহার করুন।
সর্বোপরি চুলকে পরিষ্কার রাখুন, সময় মতো চুল আচরান এবং সঠিক খাদ্যাভাস গড়ে তুলুন। ফেমিনা।
পূর্বাশানিউজ/০৫-জুন,২০১৭/রুমকী


এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি