শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সাভারে নৌকা ডুবে ২ শিশুর মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০৬.২০১৭

পূর্বাশা ডেস্ক:

সাভারের দিয়াবাড়ি লঞ্চ টার্মিনালের কাছে রবিবার রাতে একটি বালুবাহী ট্রলারের ধাক্কায় নৌকা ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। জানা যায়, দুর্ঘটনার পর সোনিয়া আক্তার (১০) এবং উর্মিলা সরকার (১১) নামে ২ শিশু নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে রাত ওই ২ শিশুর মরদেহ উদ্ধার করে।

ঢাকা ফুলবাড়িয়া ফায়ার সার্ভিসে সহকারী কর্মকর্তা শাহজাহান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই ঘটনার একঘণ্টা ব্যবধানে বালুবাহী অপর একটি ট্রলারে ধাক্কা লেগে আরো একটি নৌকা ডুবে যায়। এ ঘটনায় এখলাস (১১) নামে আরো এক শিশু নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারের চেষ্টা চলছে।

পূর্বাশানিউজ/০৫-,জুন ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি