
লা লিগায় সর্বোচ্চ গোলদাতার সম্মান পেলেন লিওনেল মেসি। সোনার বুট জিতে নিলেন এলএম টেন। এই নিয়ে চারবার সোনার বুটের মালিক হলেন মেসি।লিওনেল মেসির মুকুটে নয়া পালক। দুহাজার তেরো সালের পর আবার সোনার বুট নিজের দখলে নিলেন মেসি।
আর্জেন্টিনার এই তারকা ফুটবলার এর আগে দুহাজার দশ,বারো ও তেরো সালে এই সম্মান পেয়েছিলেন। এবারে লা লিগাতে বার্সেলোনার হয়ে সাইত্রিশটি গোল করেন লিও মেসি। উল্টোদিকে তার প্রবল প্রতিদ্বন্দ্বী রোনাল্ডো পঁচিশ গোল দিয়ে এগারো নম্বরে রয়েছেন।
ইউরোপের শীর্ষ পাঁচটি লিগে ৭৪ পয়েন্ট পেয়ে এবার সেরা ফুটবলার নির্বাচিত হন মেসি। ২০১৬-১৭ মৌসুমে বার্সেলোনার জার্সি গায়ে লা লিগায় ৩৪টি ম্যাচ খেলেছেন মেসি। গড়ে প্রতি ৭৭ মিনিট অন্তর গোল পেয়েছেন তিনি। ১১ বার জোড়া গোলের দেখা পেলেও একটিও হ্যাটট্রিক পাননি বার্সেলোনার ২৯ বছর বয়সী এই আর্জেন্টাইন সুপারস্টার।
২০১৩ সালের পর প্রথম এবং ক্যারিয়ারে চতুর্থবার এই পুরস্কার জিতলেন তিনি। এরআগে ২০১০, ২০১২ ও ২০১৩ সালে গোল্ডেন শু পুরস্কার জিতেছিলেন।
পূর্বাশানিউজ/০৬-জুন,২০১৭/রুমকী
























































