সোমবার,৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ


কুকুরের জন্য পাতানো বিদ্যুতের তারে প্রাণ গেলো নিজের সন্তানের


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০৬.২০১৭

পূর্বাশা ডেস্ক:

পঞ্চগড়ে মুরগির খামারের কুকুরের উৎপাত ঠেকাতে পাতানো বিদ্যুতের উন্মুক্ত তারে (গুণার তার) জড়িয়ে নিজের সন্তানেরই মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের যতনপুকুরী এলাকায়। কুকুরকে ঠেকাতে সংযোগ দেয়া বিদ্যুতের তারে ওই এলাকার মুরগি খামারি শুক্কুর আলীর নিজের ছয় বছরের ছেলে টুটুলের মৃত্যু হয়েছে।

পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য হাসনুর রহমান রিপন জানান, যতনপুকুরী এলাকার শুক্কুর আলী তার মুরগির খামারে কুকুরের উৎপাত ঠেকাতে রাতে গুণার তার দিয়ে খামারের চারপাশে বিদ্যুতের সংযোগ দিয়ে রাখতো। আবার সকালে তা খুলে ফেলতো। কিন্তু মঙ্গলবার সকালে বিদ্যুতের তারের ওই সংযোগ খুলে দেয়ার আগেই শুক্কুর আলীর ছেলে টুটুল খামারে ঢুকলে বিদ্যুতের সংযোগ থাকা ওই তারে জড়িয়ে পড়ে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে  মৃত ঘোষণা করেন।

ধাক্কামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওরঙ্গজেব বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ওই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পূর্বাশানিউজ/০৬-জুন,২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি