মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


আজ বাঁচা-মরার লড়াই পাকিস্তানের


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০৬.২০১৭

পূর্বাশা ডেস্ক:

প্রথম ম্যাচেই ভারতের কাছে রীতিমত বিধ্বস্ত হতে হয়েছে পাকিস্তানকে। বার্মিংহ্যামের এজবাস্টনে পাকিস্তানকে দাঁড়াতেই দেয়নি বিরাট কোহলির দল। দ্বিতীয় ম্যাচে আজ র্যাংকিংয়ে এক নম্বরে থাকা দল দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে পাকিস্তান।

আজ হারলেই বিদায় নিশ্চিত। আর জিতলে টিকে থাকবে সম্ভাবনা। বাঁচা-মরার লড়াই- এটাকে মাথায় রেখেই প্রোটিয়াদের মোকাবেলা করতে নামবে সরফরাজ আহমেদের দল। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় বার্মিংহ্যামের এজবাস্টনে শুরু হবে ম্যাচটি।

দক্ষিণ আফ্রিকাকে অবশ্য আজ পাকিস্তানের সঙ্গেও মোকাবেলা করতে হবে আরেক আফ্রিকানের। তিনি মিকি আর্থার। পাকিস্তানের কোচ। আর্থারের মতে, পাকিস্তান দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই লড়াইয়ে ফিরবে। অথচ প্রথম ম্যাচেই এই দক্ষিণ আফ্রিকা বিধ্বস্ত করে ছেড়েছিল শ্রীলঙ্কাকে।

ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকায় ভারত-পাকিস্তানকে আখ্যা দেয়া হয়েছিল, ‘মাদার অব অল মিস ম্যাচেস।’এই অবস্থায় আইসিসি র্যাংকিংয়ে এক নম্বর দলের মোকাবেলা করবে আট নম্বর দল। পরিস্থিতিটা কোন পর্যায়ে দাঁড়াতে পারে? এসব কিছু চিন্তা-ভাবনা না করেই পাকিস্তান কোচ আশাবাদী, তার নিজের দেশের বিপক্ষেই বাউন্স ব্যাক করবে তার দল।

‘বি’ গ্রুপ থেকে ইতিমধ্যেই একটি করে ম্যাচ জিতে নিয়েছে ভারত এবং দক্ষিণ আফ্রিকা। একটি করে হেরেছে পাকিস্তান এবং শ্রীলঙ্কা। আজ প্রোটিয়াদের কাছে পরাজয় মানেই টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়ে যাওয়া। একই সঙ্গে প্রোটিয়াদের সেমিফাইনাল নিশ্চিত। সুতরাং, দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতই অবস্থা পাকিস্তানের। আর চিরকালই আনপ্রেডিক্টেবল পাকিস্তান, এই অবস্থা থেকে ঘুরে দাঁড়ায়।

পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদের মতেও পাকিস্তান ঘুরে

পূর্বাশানিউজ/০৭-জুন,২০১৭/রুমকী

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি