
সার্চ জায়ান্ট গুগল একটি শিক্ষামূলক প্রচারণা চালাচ্ছে। প্রতিষ্ঠানটি ৬ জুন মঙ্গলবার ‘বি ইন্টারনেট অসাম’ শিরোনামের এই প্রচারনার ঘোষণা দেয়। এই প্রচারনায় শিশুদের শেখানো হবে অনলাইন স্ক্যাম, যৌন হয়রানি এবং অন্যান্য সমস্যা থেকে কীভাবে নিজেকে রক্ষা করা যায়।
এই প্রোগ্রামে ৮ থেকে ১২ বছরের শিশুদের এই ট্রেনিং দেওয়া হবে। কেননা বর্তমান সময়ে বাচ্চারা তাদের স্মার্টফোন, কম্পিউটার এবং অন্যান্য ডিভাইসে ইন্টারনেটের সাথে সংযুক্ত থাকে। আর অনলাইনে নানা সময় নানা হয়রানির শিকার হতে হয় শিশুদের। ফলে ইন্টারনেট ব্যবহারকে মজার করে তুলতে গুগল এবং এর অংশীদাররা মিলে ‘ইন্টারল্যান্ড’ নামে একটি গেম ডেভেলপ করেছে। যা শিশুদের আনন্দ দিবে।
গুগল এক ব্লগ পোস্টে জানিয়েছে, আমরা শিশুদের একটি গাইডলাইন দিচ্ছি, যাতে করে তারা অনলাইনে নিজেদের স্মার্ট সিদ্ধান্তটি নিতে পারে।
পূর্বাশানিউজ/০৭-জুন,২০১৭/রুমকী
























































