শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মাস্টার্স ১ম ও শেষ পর্ব পরীক্ষার তারিখ ঘোষণা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০৬.২০১৭

পূর্বাশা ডেস্ক:

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৪ সালের অনিয়মিত ও মানন্নোয়ন (পুরাতন সিলেবাস) মাস্টার্স শেষ বর্ষের এবং ২০১৫ সালের মাস্টার্স ১ম পর্ব পরীক্ষা তারিখ ঘোষণা করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৬ জুন মাস্টার্স শেষ বর্ষের এবং আগামী ১৬ জুলাই ২০১৫ সালের মাস্টার্স ১ম পর্বের পরীক্ষা শুরু হবে।

এ ছাড়া পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.edu.bd) পাওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

পূর্বাশানিউজ/০৭-জুন,২০১৭/রুমকী

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি