শনিবার,৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ


সিলেটে বোনকে গলা কেটে হত্যা, ভাই আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০৬.২০১৭

পূর্বাশা ডেস্ক:

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বোনকে গলা কেটে হত্যার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।

আজ বুধবার সকাল ৮টার দিকে রুস্তুমপুর ইউনিয়নের আলীছড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে গোয়াইনঘাট থানার ওসি দেলোয়ার হোসেন জানান।

নিহত তামান্না আক্তার (১৪) ওই গ্রামের আবদুল হাসিমের মেয়ে। এ ঘটনায় তামান্নার বড় ভাই তাজুল ইসলামকে (২০) আটক করেছে পুলিশ।

ওসি দেলোয়ার বলেন, তামান্নার সঙ্গে একই গ্রামের চাঁন মিয়ার ছেলে জাফর মিয়ার (২০) প্রেমের সম্পর্ক ছিল। মঙ্গলবার রাতে তাদের বাড়িতে তামান্না ও জাফরকে একসঙ্গে দেখতে পান তাজুল।

‘এ নিয়ে সকালে ভাই-বোনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তাজুল ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে তামান্নাকে হত্যা করেন।’

পরে স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ গিয়ে তামান্নার লাশ উদ্ধার ও তাজুলকে আটক করে বলে জানান ওসি।

লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পূর্বাশানিউজ/০৭-জুন,২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি