বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


স্যামসাংয়ের ৫টি চমকপ্রদ তথ্য


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০৬.২০১৭

পূর্বাশা ডেস্ক:

দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাং। বর্তমান বিশ্বে স্মার্টফোনের জন্য বিশেষভাবে পরিচিত এই প্রতিষ্ঠানটি। স্মার্টফোন ছাড়াও প্রতিষ্ঠানটি নানা ইলেকট্রনিক পণ্য উৎপাদন করে থাকে। এবার এক নজরে দেখে নেওয়া যাক স্যামসাং বিষয়ে ৫টি চমকপ্রদ তথ্য-

  • গবেষণা প্রতিষ্ঠান আইডিসি এর তথ্য অনুযায়ী, ২১ শতাংশ মার্কেট শেয়ার নিয়ে স্যামসাং বিশ্বের এক নাম্বার স্মার্টফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠান।
  • স্যামসাং বর্তমান সময়ে তার গ্যাজেটের জন্য পরিচিত হলেও ১৯৩৮ সালে প্রতিষ্ঠানটি ‘স্যামসাং স্যানগই’ নামে মুদি দোকানের মাধ্যমে যাত্রা শুরু করেছিল এবং তারা হোমমেড নুডলস বিক্রি করতো।
  • বিশ্বের সবচেয়ে উঁচু ভবন দুবাই এর বুর্জ খলিফা নির্মাণ করেছে স্যামসাং কন্সট্রাকশন।
  • স্যামসাং এর ওয়েবসাইটে দুইশর বেশি সেলফোন অপশন রয়েছে, যেখানে অ্যাপলের রয়েছে ৫টি অপশন।
  • স্মার্টওয়াচ বর্তমান সময়ে জনপ্রিয় হয়ে উঠলেও স্যামসাংই প্রথম প্রতিষ্ঠান যারা ১৯৯৯ সালে ওয়াচফোন তৈরি করেছিল।

পূর্বাশানিউজ/০৭-জুন,২০১৭/রুমকী

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি