মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » সমীকরণ নয়, মাশরাফির নজর নিউজিল্যান্ড ম্যাচের দিকে


সমীকরণ নয়, মাশরাফির নজর নিউজিল্যান্ড ম্যাচের দিকে


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.০৬.২০১৭

পূর্বাশা ডেস্ক:

চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে কার্ডিফের সোফিয়া গার্ডেনে আজ মুখোমুখি হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। টুর্নামেন্টে টিকে থাকতে মাশরাফিদের সামনে জয় ছাড়া কোনো বিকল্প নেই। সেই সাথে তাকিয়ে থাকতে হবে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচের দিকেও। আর কামনা করতে অজিদের বিপক্ষে ইংলিশদের জয়। তবে এতসব সমীকরণ নিয়ে চিন্তা করতে চান না টাইগার অধিনায়ক। আপাতত কিউইদের বিপক্ষে নিজেদের সেরাটা উজাড় করে দিতেই দৃঢ় প্রতিজ্ঞ মাশরাফি।

বৃহস্পতিবার ম্যাচ পূর্ববর্তী এক সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘আমরা ভালো খেলে নিউজিল্যান্ডকে হারাতে পারলে, সেমিফাইনালে না গেলেও বড় একটি টুর্নামেন্টে বড় একটি দলকে হারানোর স্মৃতি নিয়ে দেশে ফিরতে পারবো। আমাদের জন্য এটা দারুণ কিছু হবে। তাই শুধু নিজেদের ম্যাচটা নিয়েই চিন্তা করছি। ‘

তবে ব্ল্যাক ক্যাপদের বিপক্ষে জয়ের ব্যাপারেও আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক। তিনি বলেন, ‘গত কয়েক বছরে নিউজিল্যান্ডের বিপক্ষে আমরা বেশিরভাগ ম্যাচেই জিতেছি। শুক্রবারের ম্যাচে আমাদের লক্ষ্য থাকবে সেরা ক্রিকেট খেলা। আর সেটা করতে পারলে জয় পাওয়াটা কঠিন হবে না। ‘

উল্লেখ্য, বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মুখোমুখি লড়াইয়ে সর্বশেষ ১৪ ওয়ানডের ৮টিতে জয় পেয়েছে টাইগাররা। আর কিউইরা জিতেছে ৫টি ম্যাচ। বাকিটি হয়েছে পরিত্যক্ত। গত মাসে দু’দলের সর্বশেষ সাক্ষাতেও ডাবলিনে জিতেছিল টাইগাররা।

পূর্বাশানিউজ/০৯-জুন,২০১৭/ফারজানা



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি