শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লা সদরে যৌতুক না পেয়ে গৃহবধুকে পিটিয়ে হত্যার অভিযোগ


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০৬.২০১৭

পূর্বাশা ডেস্ক:

কুমিল্লা সদরে যৌতুক না পেয়ে তানিয়া আক্তার টুম্পা (২০) নামে এক গৃহবধুকে পিটিয়ে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ পাওয়া গেছে। ঘটনায় পর থেকে টুম্পার স্বামী জুয়েল এবং তার ভাই,বোন পলাতক রয়েছে।
রোববার (১১ জুন) ভোর সাড়ে ৪ টায় সদরের ৫ নং পাঁচথুবী ইউনিয়নের মতিনগর এলাকায় গৃহবধুর শশুর বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত তানিয়া আক্তার টুম্পা কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার নেউরা রাজাপাড়া এলাকার আবুল হাসেমের মেয়ে।
টুম্পার চাচা মোহাম্মদ হোসেন বলেন, সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের মতিনগর এলাকার শফিকের ছেলে জুয়েল মিয়ার সঙ্গে আড়াই বছর আগে টুম্পার বিয়ে হয়। বিয়ের সময় ৪ লক্ষ টাকা যৌতুক হিসেবে নেয় জুয়েলের পরিবার। এরপরে আবার বিভিন্ন সময় যৌতুকের দাবি করে আমার ভাতিজিকে ব্যাপক মারধর করত জুয়েল। গত কিছুদিন আগে ৩০ হাজার টাকা যৌতুক চায় জুয়েল, সেই টাকা না দিতে পারায় রাতে আমার ভাতিজিকে পিটিয়ে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখে আত্মহত্যার নাটক সাজানো হচ্ছে।
কোতয়ালী থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ সালাহউদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

পূর্বাশানিউজ/১১,জুন ২০১৭/রুমকী

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি