সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চার রুটে ট্রেন চলাচল বন্ধ


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০৬.২০১৭

পূর্বাশা ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় নোয়াখালী থেকে ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়েছে। এতে আজ রোববার সকাল নয়টা থেকে ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-সিলেট, নোয়াখালী-ঢাকা, নোয়াখালী-সিলেট রুটে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

কসবা রেল স্টেশনমাস্টার লুৎফুর রহমান মোল্লা জানান, আখাউড়া জংশন থেকে বিকল্প একটি ইঞ্জিন এসে ট্রেনটি নিয়ে যাবে। তারপর এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

পূর্বাশানিউজ/১১,জুন ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি