
ঢাকায় ‘অজ্ঞান পার্টির’ ১১ সদস্যকে আটকের খবর দিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ।
শনিবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে ডিএমপির গণমাধ্যম শাখার উপ কমিশনার মো. মাসুদুর রহমান জানিয়েছেন।
তিনি বলেন, পরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

















































