
পূর্বাশা ডেস্ক:
ধূমপানের সঙ্গে নারীদের গর্ভধারণের জটিলতার সরাসরি যোগাসাজশ খুঁজে পেয়েছেন গবেষকরা। দীর্ঘ ১৩ বছরে সংগ্রহ করা তথ্য নিয়ে গবেষণা করে ভারতের বর্ন হল ফার্টিলিটি সেন্টার জানিয়েছে এ তথ্য। সরাসরি বা পরোক্ষ দু ধরনের ধূমপানেরই চড়া মূল্য দিতে হচ্ছে নারীদের। বিশেষ করে যারা শহুরে লাইফস্টাইলে অতিমাত্রায় আসক্ত, তাদের মধ্যে কমে গেছে গর্ভধারণের হার।
গবেষকরা ধূমপানের সঙ্গে গর্ভধারণ জটিলতার সরাসরি যে সম্পর্কগুলো পেয়েছেন সেগুলো হলো-
১. ধূমপানের ফলে শরীরে যে ৭০০০ রকমের রাসায়নিক পদার্থ প্রবেশ করে তার অনেকগুলো নারীর ডিম্বাণু তৈরিতে বাধা দেয়।
২. ডিম্বাণুর জিনগত ক্ষতি করে। এতে করে ডিম্বাণু তৈরির প্রক্রিয়া ব্যাহত হয় ও উৎপাদন কমে যায়।
৩. গর্ভপাতের ঝুঁকি বাড়ে ধূমপানের ফলে।
৪. জন্মের আগেই মারা যেতে পারে ভ্রূণ।
৫. ধূমপায়ী মায়েদের ক্ষেত্রে জন্মের পর প্রথম কয়েক মাসের মধ্যে কোনো চাক্ষুষ কারণ ছাড়াই নবজাতক মারা যেতে পারে। যাকে বলে সাডেন ইনফ্যান্ট ডেথ সিনড্রোম।
তবে ধূমপানে যে শুধু নারীর গর্ভধারণেই ক্ষতি তাও নয়, পুরুষের প্রজনন ক্ষমতাও কমাতে পারে সিগারেট। সিগারেটের রাসায়নিক উপাদান পুরুষের শুক্রাণুকে দুর্বল করে দেয় এবং ওটা আর ডিম্বাণুকে নিষিক্ত করতে পারে না।
১২/০৬/ ২০১৭/ Choity.

























































