মঙ্গলবার,২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লার বুড়িচংয়ে বাসের চাপাঁয় স্কুল প্রধাণ শিক্ষকসহ ২ জন নিহত


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০৬.২০১৭

পূর্বাশা ডেস্ক:

কুমিল্লার বুড়িচং উপজেলায় যাত্রীবাহী বাসের চাপাঁয় স্কুল প্রধান শিক্ষকসহ দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৩ জুন) দুপুর সোয়া ১২ টায় ঢাকা -চট্টগ্রাম মহাসড়কের কালাকচুয়া এলাকার খন্দকার ফুড গ্যালারীর সামনে এ দুঘর্টনা ঘটে।
নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন, দেবিদ্বারের ৫ নং সুহিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধাণ শিক্ষক মোঃ কামরুল হাসান (৫৫) । অপরজনের (পুরুষ) পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় সূত্র জানায়, প্রধাণ শিক্ষক মোঃ কামরুল হাসান তার সহযোগি নিয়ে মোটরসাইকেলযোগে চান্দিনা থেকে কুমিল্লায় এলাকার আসার পথে কালাকচুয়া এলাকার খন্দকার ফুড গ্যালারীর সামনে হিমাচল যাত্রীবাহী বাসের চাপাঁয় মোটরসাইকেল ২ আরোহী ঘটনাস্থলে নিহত হয়।
ময়নামতি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পূর্বাশানিউজ/১৩,জুন ২০১৭/রুমকী

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি