মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বিকেলে অস্ট্রেলিয়ার মুখোমুখি ব্রাজিল


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০৬.২০১৭

পূর্বাশা ডেস্ক:

আর্জেন্টিনার কাছে হারের পরে শিক্ষা হলো ব্রাজিল কোচ টিটের। মেলবোর্নে আজ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দল সাতটা পরিবর্তন আনতে চলেছেন টিটে। দুই বছর পরে ডিফেন্সে একই সঙ্গে দেখা যেতে চলেছে ডেভিড লুইজ এবং থিয়াগো সিলভাকে। তবে লুইজ খেলবেন হোল্ডিং মিড ফিল্ডার হিসেবে, ফার্নান্ডিনহোর জায়গায়। আড়াই বছর পরে দলে ফিরছেন গোলকিপার দিয়েগো আলভেজও।   বাংলাদেশ সময় বিকাল ৪টা ৫ মিনিটে শুরু হবে অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল ম্যাচটি।

বিশ্বকাপ বাছাই পর্বের শেষ দিকের লড়াই শুরুর আগে ফেবারিটরা নিজেদের ঝালাই করে নিতেই খেলে বেড়াচ্ছে প্রীতি ম্যাচগুলো। তারই অংশ হিসেবে মেলবোর্নে গত সপ্তাহে মুখোমুখি হয়েছিল ব্রাজিল এবং আর্জেন্টিনা। আজ স্বাগতিক অস্ট্রেলিয়ারই বিপক্ষে মাঠে নামছে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নরা।

গোলকিপার কোচ ক্লদিও তাফারেলের পরামর্শেই তাকে ডাকা হয়েছে। এর কারণ, প্রথম গোলরক্ষক অ্যালিসন এবার রোমার হয়ে ঘরোয়া লিগ বেশি ম্যাচে খেলেননি। রাইটব্যাকে আসতে চলেছে রাফিনহা। এছাড়াও ফিলিপে লুইস, রেনাতো অগাস্তো এবং উইলিয়ানের জায়গা আসছেন যথাক্রমে আলেক্স সান্দ্রো, জিউলিয়ানো এবং ডগলাস কোস্তা।

অস্ট্রেলিয়া আসার আগে টিটে বলেছিলেন, ফিলিপে কুটিনহোকে ডিপ মিডফিল্ডে খেলাবেন। আর্জেন্টিনার বিরুদ্ধে কিছুটা সময় সেই ভূমিকায় খেললেও, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শুরু থেকেই সেখানে দেখা যাবে কুটিনহোকে।

এদিকে, আগের ম্যাচ নিকোলাস ওটামেন্ডির কনুইয়ে আঘাত পান গ্যাব্রিয়েল জেসাস। তবে ক্লাব সতীর্থের প্রতি কোনো ক্ষোভ নেই তার। ওর কোনও খারাপ উদ্দেশ্য ছিল না। খুব স্বাভাবিক চ্যালেঞ্জ ছিল ওটা। সঙ্গে জুড়ে দেন, ড্রেসিংরুমে ফেরার পরে ও আমাকে মেসেজ করেছিল। খুব ভালো ছেলে ও।

ইতালি, স্পেনের জয়:‌ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে বড় জয় পেল ইতালি। লিচেনস্টাইনকে হারাল ৫–০ ব্যবধানে। লোরেঞ্জো ইনসাইনের গোলে প্রথমার্ধে এগিয়ে ছিল ইতালি। বিরতির পরে গোল করেন বেলোত্তি, এডের, বার্নার্ডেসি এবং গাবিয়াদিনি। স্পেন ২–১ হারিয়ে ম্যাসিডোনিয়াকে। ১৫ মিনিটে ডেভিড সিলভা এবং ২৭ মিনিটে দিয়েগো কোস্তা গোল করেন।

পূর্বাশানিউজ/১৩,জুন ২০১৭/রুমকী

 

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি