শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


দাঁত বাঁচাবে আঙ্গুর


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০৬.২০১৭

পূর্বাশা ডেস্ক:

দাঁতে কাল্পনিক পোকার ভয়ে মিষ্টি ফল এড়িয়ে চলছেন? তবে আর যাই হোক আঙ্গুরকে না বলবেন না। কারণ আঙ্গুরই আপনার দাঁতের রক্ষাকবচ হিসেবে কাজ করবে। এমনটা জানালেন ইউনিভার্সিটি অব ইলিনয়ের গবেষকরা। আঙ্গুরের ছোট্ট বীজে থাকা একটি প্রাকৃতিক উপাদানই দাঁতের আয়ু বাড়িয়ে দেবে অনেকখানি।

বাজারে যে আঙ্গুরের বীজের এক্সট্রাক্ট পাওয়া যায়, গবেষকদের মতে ওটা শুধু হৃৎপি- বা রক্ত সঞ্চালনেরই উপকার করে না, দাঁতের মূল ও উপরের এনামেলের মাঝে থাকা কম্পোজিট রেসিন ফিলিংয়ের আয়ুও বাড়িয়ে দিতে পারে। যাকে টুথ-কালারড ফিলিংও বলা হয়। মেইল অনলাইনের প্রতিবেদনে আরো বলা হয়েছে, আঙ্গুরের বীজের ওই উপাদানটি ডেন্টিন নামের দাঁত গঠনকারী টিস্যুর মাঝেও পাওয়া গেছে। যার কাজ হলো ডেনটিনকে মজবুত করা। অর্থাৎ এতে করে রেজিন ফিলিং যারা করতে চান, তাদের ক্ষেত্রেও আঙ্গুর উপকারে আসতে পারে।

গবেষকরা আরো জানান, দাঁতে আটকে থাকা প্লাক থেকে এসিড তৈরি হয়। ওই এসিড দাঁত ক্ষয় করে ক্যাভিটি তৈরি করে। কিন্তু রেজিন ও ডেনটিনের মাঝে বন্ধন দৃঢ় হলে সেই ক্যাভিটি সহজে তৈরি হতে পারে না। প্রাকৃতিক খাবার হিসেবে আঙ্গুর ওই বন্ধন মজবুতের কাজটাই করে।

১২/০৬/২০১৭/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি