শুক্রবার,১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ফেনীতে বজ্রপাতে নিহত ২


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০৬.২০১৭

পূর্বাশা ডেস্ক:

ফেনীর দাগনভূঞায় ও সোনাগাজীতে বজ্রপাতে দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে পৃথক উপজেলায় এসব ঘটনা ঘটে।

মৃতরা হলেন- দাগনভূঞা পৌরসভার ১নং ওয়ার্ডের আলাইয়ার পুর গ্রামের এয়াকুব আলী ড্রাইভার বাড়ির মজিবুল হক মজু মিয়ার ছেলে ফকির আহাম্মদ ও সোনাগাজী উপজেলার চরছান্দিয়া ইউনিয়নের বড় ধলি গ্রামের মাছ ব্যবসায়ী মামুন।

দাগনভূঞা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আবুল খায়ের জানান, ফকির আহাম্মদ সকালে বাড়ির পাশে জলাশয়ে মাছ ধরতে গেলে বজ্রপাতে গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে দাগনভূঁঞা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে তার মৃত্যু হয়।

অপরদিকে, মাছ ব্যবসায়ী মামুন বড় ধলি গ্রামের গণস্বাস্থ্য কেন্দ্র এলাকায় হাঁটার সময় বজ্রপাতে নিহত হন।

পূর্বাশানিউজ/১৩,জুন ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি