মঙ্গলবার,১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


সীমান্তে বিএসএফের পাথর নিক্ষেপ, বাংলাদেশি যুবক নিখোঁজ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০৬.২০১৭

পূর্বাশা ডেস্ক:

কুড়িগ্রামের রৌমারী সীমান্তের বিএসএফের পাথর নিক্ষেপে এক বাংলাদেশি যুবক নিখোঁজ রয়েছেন। ধারণা করা হচ্ছে- তার লাশ ভারতীয় কালো নদীতে ভেসে গেছে।

নিখোঁজ নূর হোসেন (২৫) রৌমারীর বারবান্ধা গ্রামের মৃত মুন্নু মিয়ার ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার গভীর রাতে কালো নদীর ওপর কালোরচর ব্রিজের নিচ দিয়ে কয়েকজন বাংলাদেশি গরু পাচার করে আনার সময় ভারতের সাহাপাড়া ক্যাম্পের টহলরহত বিএসএফ সদস্যরা তাদের ওপর পাথর নিক্ষেপ করে। এতে নূর হোসেন মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে নদীতে ডুবে যান। গত বছর ১৩ জুলাই একইভাবে স্থানীয় যুবক আকিদুল প্রাণ হারান।

বিজিবির জামালপুর-৩৫ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল আতিকুর রহমান জানান, এ ব্যাপারে কড়া প্রতিবাদ জানিয়ে বিএসএফকে পত্র দেওয়া হয়েছে। এখনো পতাকা বৈঠকের সাড়া পাওয়া যায়নি।

পূর্বাশানিউজ/১৩,জুন ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি