মঙ্গলবার,২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ


ইতেকাফ : সৃষ্টি আর স্রষ্টার মাঝে মেলবন্ধন


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০৬.২০১৭

পূর্বাশা ডেস্ক:

মহান আল্লাহর সঙ্গে সুনিবিড় সম্পর্কের অন্যতম মাধ্যম ইতিকাফ। সৃষ্টি আর সৃষ্টিকর্তার মাঝে তৈরী হয় একান্ত ভালোবাসা। বান্দা জানান দেয় হে আমার মনিব! আমি সব ছেড়ে চলে এসেছি তোমার দরবারে। তুমি আমায় গ্রহণ করে নাও। স্রষ্টা প্রেমের অনন্য নজির এ ইতেকাফ। এর চেয়ে বড় দৃষ্টান্ত আর কী আছে সব ছেড়ে একমাত্র মহান আল্লাহর আরাধনার জন্য তাঁর ঘরে চলে যাওয়া!

ইতিকাফ আরবি শব্দ, এর অর্থ হলো অবস্থান করা, আবদ্ধ রাখা। ইসলামি পরিভাষায় ইতিকাফ হলো ইবাদতের উদ্দেশ্যে ইতিকাফের নিয়তে নিজেকে নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট সময় পর্যন্ত আবদ্ধ রাখা। যিনি ইতিকাফ করেন, তাঁকে ‘মুতাকিফ’ বলে। আল্লাহ তাআলা বলেন: যখন আমি কাবা গৃহকে মানুষের জন্য সম্মিলন স্থল ও শান্তির আলয় করলাম, আর তোমরা ইব্রাহিমের দাঁড়ানোর জায়গাকে (মাকামে ইব্রাহিম) নামাজের জায়গা বানাও এবং আমি ইব্রাহিম ও ইসমাইলকে আদেশ করলাম, তোমরা আমার গৃহকে তওয়াফকারী, ইতিকাফকারী ও রুকু সিজদাকারীদের জন্য পবিত্র রাখো। আর যতক্ষণ তোমরা ইতিকাফ অবস্থায় মসজিদে অবস্থান করো, ততক্ষণ পর্যন্ত স্ত্রীদের সঙ্গে মিশো না। এই হলো আল্লাহ কর্তৃক বেঁধে দেওয়া সীমানা। অতএব, এর কাছেও যেয়ো না। এমনিভাবে বর্ণনা করেন আল্লাহ তাঁর আয়াতগুলো মানুষের জন্য, যাতে তারা তাকওয়া লাভ করতে পারে। (সুরা-২ [৮৭] আল বাকারা (মাদানি), রুকু: ১৫/১৫, আয়াত: ১২৫,

পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ‘তোমরা স্ত্রীদের সঙ্গে মিলিত হবে না, যখন তোমরা মসজিদে ইতিকাফে থাকবে।’ (সূরা আল-বাকারা, আয়াত ১৮৭)

ইতিকাফের উদ্দেশ্য সম্পর্কে আল্লামা ইবনুল কাইয়্যিম (রাহঃ) বলেন, ইতিকাফের উদ্দেশ্য হলো, আল্লাহ তায়ালার পাক জাতের সাথে নিবিড় সম্পর্ক যেন সব দিক থেকে ফিরে একমাত্র তাঁরাই সঙ্গে একত্র হওয়া যায় এবং তিনি ব্যতীত সব কিছু থেকে সম্পর্ক ছিন্ন করে তারই মধ্যে ডুবে যাওয়া যায় এবং যাবতীয় ব্যবসা থেকে মুক্ত হয়ে তারই পবিত্র সত্তায় মগ্ন হওয়া। ধারণাসহ সব ক্ষেত্রে তার পবিত্র জিকর ও মুহব্বতকে  দেয়া, এমনকি সমস্ত সৃষ্টিকুলের ভালোবাসার পরিবর্তে যেন আল্লাহ পাকের সঙ্গে ভালোবাসা সৃষ্টি হয়ে যায়।

হযরত আবু সাঈদ কুদরী (রাঃ) থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, রমজানের প্রথম দশকে ইতিকাফ করতেন, তারপর তিনি দ্বিতীয় দশকেও ইতিকাফ করলেন। তারপর তিনি যে তুর্কি তাঁবুর ভেতরে অবস্থান করছিলেন তা থেকে মাথা বের করে বললেন, আমি এ রাতটি অর্থাৎ শবে কদরের সন্ধানে প্রথম দশক ইতিকাফ করলাম। তারপর মধ্যম দশকেও ইতিকাফ করলাম, তারপর জনৈক আগš‘ক (ফেরেশতা) মারফত আমাকে বলা হলো রাতটি শেষ দশকে নিহিত রয়েছে। সুতরাং আমার সাথে যারা ইতিকাফ করেছে, তাদের শেষ দশকে ইতিকাফ করা উচিত। (মিশকাত) এ হাদীস থেকে স্পষ্ট প্রতীয়মান হয়, কদরের রাতটি পাওয়াই ইতিকাফের উদ্দেশ্য।

রাসূল সা: মৃত্যু অবধি ইতেকাফ করেছেন । হজরত আয়িশা (রা.) বর্ণনা করেন, নবী করিম (সা.) আজীবন রমজানের শেষ দশকগুলো ইতিকাফ করেছেন। তাঁর ওফাতের পরও তাঁর বিবিগণ ইতিকাফ করতেন। ( বুখারি শরিফ ও মুসলিম শরিফ )।

হাদিস শরিফে বর্ণিত আছে, ‘রাসুলুল্লাহ (সা.) এক বছর ইতিকাফ করতে পারেননি, পরবর্তী বছর তিনি ২০ রাত ইতিকাফ করেন।’ (তিরমিজি)

হজরত্রআবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত আছে, তিনি বলেছেন, ‘নবী করিম (সা.) প্রতি রমজান মাসের শেষ ১০ দিন ইতিফাক করতেন। তারপর যে বছর তিনি ইন্তেকাল করেন, সে বছর ২০ দিন ইতিফাক করেন।’ (বুখারি)

রমজান মাসের শেষ দশ দিন ইতিকাফ করা সুন্নত এবং এর ফজিলত অপরিসীম। নবী করিম (সা.) ইরশাদ করেছেন, ‘যে ব্যক্তি রমজানের শেষ দশ দিন ইতিকাফ করবে, তার জন্য দুই হজ ও দুই ওমরার সওয়াব রয়েছে।’ (বায়হাকি

ইতিকাফের ফজিলত সম্পর্কে অন্য হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি আল্লাহর সš‘ষ্টির জন্য একদিনের ইতিকাফ করল, আল্লাহ পাক তার ও দোজখের মধ্যখানে এমন তিনটি পরিখা তৈরি করে দেবেন, যার একটি থেকে অপরটির দূরত্ব হবে পূর্ব ও পশ্চিমেরও বেশি।’ (তিরমিজি ও বায়হাকি)

যে ব্যক্তি ইবাদত মনে করে সওয়াবের নিয়তে ইতিকাফ করে, তার সব সগিরা গুনাহ মাফ করে দেওয়া হয়। নবী করিম (সা.) বলেন, ‘ইতিকাফকারী ব্যক্তি যাবতীয় পাপ থেকে মুক্ত থাকে আর ইতিকাফে লিপ্ত থাকার জন্য কোনো ব্যক্তি বাইরের কোনো নেক কাজ করার সুযোগ থেকে বঞ্চিত থাকলেও ওই নেক কাজসমূহের পূর্ণ নেকি সে লাভ করবে।’ (ইবনে মাজা)

অন্যত্র ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত আছে, রাসুলে করিম (সা.) বলেছেন, ‘ইতিকাফকারী মূলত গুনাহ থেকে দূরে থাকে এবং তাকে ইতিকাফের বিনিময়ে এত বেশি নেকি দেওয়া হবে যেন সে সব নেকি অর্জনকারী।’ (ইবনে মাজা)

হযরত আয়েশা (রাঃ) থেকে বর্ণিত আছে, রাসূল করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রমজানের শেষ দশকে ইবাদত-বন্দেগীর কাজে এতই কষ্ট স্বীকার করতেন যা অন্য সময় করতেন না। (তিরমিজী)

মুমিন হৃদয় উন্মুখ থাকে মহান মনিবের সান্নিধ্যের জন্য। আর ইতেকাফ হলো উপযুক্তস্থান। নিরিবিলি থেকে মহান সৃষ্টিকর্তার ধ্যানে সদা মগ্ন থাকবে। পবিত্র রমজান মাস ছওয়াব অর্জনের ভরা বসন্ত । এ মাসে ছওয়াব অর্জন করা থেকে বিরত থাকবে না। বরং যথাসম্ভব সাধ্যের সর্বো”চটা দিয়ে ইবাদত করবে। যেন রমজান মাস যে সওগাত নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয় তা যেন আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি। মহান আল্লাহ আমাদের সবাইকে রমজানের রোজা পালনের সঙ্গে সঙ্গে ইতিকাফ করার সুযোগ দান করুক। আমিন।

পূর্বাশানিউজ/১৪,জুন ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি