শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লার বুড়িচংয়ে গোমতী নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০৬.২০১৭

পূর্বাশা ডেস্ক:

কুমিল্লার বুড়িচং উপজেলায় গোমতী নদীর আইল থেকে অজ্ঞাত বৃদ্ধের (৫৫) মরদেহ উদ্ধার করেছে দেবপুর ফাঁড়ি পুলিশ ।

মঙ্গলবার (১৩ জুন ) দুপুরে উপজেলায় কংশনগর এলাকার গোমতী নদীর আইল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

দেবপুর ফাঁড়ির পুলিশ জানায়, গোমতী নদীর আইলে অজ্ঞাত একজনের লাশ দেখে স্থানীয়রা দেবপুর পুলিশ ফাঁড়িতে খবর দেয়। খবর পেয়ে দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মঞ্জুর কাদের ভূইয়া, উপ-পরিদর্শক নাসির উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ ওই স্থানে পৌছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।

দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মঞ্জুর কাদের ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কিভাবে তার মৃত্যু হয়েছে ময়নাতদন্তের পর জানা যাবে।

পূর্বাশানিউজ/১৪,জুন ২০১৭/রুমকী

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি