বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


পাহাড়ধসে মৃত্যুর ঘটনায় সংসদে শোক প্রকাশ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০৬.২০১৭

পূর্বাশা ডেস্ক:

চট্টগ্রাম, রাঙামাটি ও বান্দরবানের বিভিন্ন স্থানে পাহাড়ধসে শতাধিক ব্যক্তির প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে জাতীয় সংসদ।

আজ বুধবার স্পিকার শিরীন শারমিন চৌধুরী অধিবেশনের শুরুতেই জাতীয় সংসদের পক্ষ থেকে এই শোক প্রকাশ করেন।

পাহাড়ধসে নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা করেন স্পিকার। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান তিনি।

পাহাড়ধসের পর উদ্ধারকাজ করতে গিয়ে নিহত সেনাসদস্যদের জন্যও শোক প্রকাশ করেছে সংসদ।

এ ছাড়া পাহাড়ধসে আহত ব্যক্তিদের প্রতি জাতীয় সংসদ সমবেদনা জানিয়েছে। তাঁদের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে।

চট্টগ্রাম, রাঙামাটি ও বান্দরবানের বিভিন্ন স্থানে পাহাড়ধসে অন্তত ১৩৫ জনের মৃত্যু হয়েছে। গত সোমবার মধ্যরাত ও গতকাল মঙ্গলবার ভোরে পাহাড়ধসে তাঁরা মারা যান। প্রাণহানি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পূর্বাশানিউজ/১৪,জুন ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি