শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সিজারিয়ান নিয়ে ভুল ধারণা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০৬.২০১৭

পূর্বাশা ডেস্ক: গর্ভবতী নারীদের মধ্যে অনেকেই ভয়ে কিংবা জটিলতার কারণে বেছে নেন অস্ত্রোপচার। শুধু সমস্যার কারণে নয় এখন ইচ্ছে করেই অনেকেই সিজারিয়ান ডেলিভারি দিকে ঝুঁকছেন। সিনিয়র কনসালটেন্ট, ম্যাক্স মাল্টি স্পেশালিস্ট ডাঃ জয়শ্রী সুন্দর সিজারিয়ান ডেলিভারি সম্পর্কে ভুল ধারণাগুলোর বিষয়ে জানালেন।

(১) সিজারিয়ান ডেলিভারি বেদনাদায়ক নয়: এটি সিজারিয়ান ডেলিভারি সম্পর্কে সবচেয়ে সাধারণ ধারণা হতে পারে। একটি শিশু স্বাভাবিক ভাবে প্রসবের মাধ্যমে অথবা সিজারিয়ান ডেলিভারির মাধ্যমে জন্মগ্রহণের যে প্রক্রিয়া তা সত্যি অসম্ভব বেদনাদায়ক। সিজারিয়ান ডেলিভারির ব্যাপারে ডাঃ সুন্দার বলেছেন, “যদিও আপনি অপারেশন করার সময় ব্যথা অনুভব করেন না, তবে একবার অ্যানাসথেসিয়া শেষ হলে, ব্যথা এবং অস্বস্তি ১০-১৫ দিন পর্যন্ত স্থায়ী হতে পারে।” তিনি আরও বলেন, “স্বাভাবিক প্রসব একটি ক্রমাগত প্রক্রিয়া না। এতে ব্যথা প্রতি ২ মিনিট পর পর উঠে এবং তা ৪০ সেকেন্ড পর্যন্ত স্থায়ী হয়। ব্যথা বিভিন্ন শরীরের ধরণ অনুযায়ী ভিন্নভাবে অনুভূত হয়। তাই এটির সাথে সামঞ্জস্য করার ক্ষমতাও ভিন্ন ভিন্ন”।

(২) সিজারিয়ান ডেলিভারি নিরাপদ নয়: নিঃসন্দেহে, এটি একটি বড় অস্ত্রোপচার। এতে পেট কেটে বাচ্চাকে বের করে আনতে হয়। ডাঃ সুন্দার বলেন, “সিজারিয়ান ডেলিভারি আগের তুলনায় এখন অনেকটাই নিরাপদ হয়ে উঠেছে”। সাধারণত সিজারিয়ান ডেলিভারিকে নিরাপদ মনে করা হয় এবং কিছু কিছু ক্ষেত্রে এটি জীবন-সংরক্ষণকারী হয়। কিন্তু তারপরও ঝুঁকি থেকে যায় এবং ভবিষ্যতে গর্ভধারণে রোগীদেরকে তার ঝুঁকি সম্পর্কে সচেতন থাকতে হয়।

(৩) এটি শিশু এবং মা এর স্বাস্থ্যকে প্রভাবিত করে: ডাঃ সুন্দার বলেন, “সিজারিয়ান ডেলিভারি কোন ভাবে শিশু এবং মা এর স্বাস্থ্যকে প্রভাবিত করে না। রুগীর স্বাস্থ্য পুনরুদ্ধারের সময় দীর্ঘ হতে পারে এবং যদি যথাযথ যতেœর অভাব থাকে, তবে তার জন্য রোগীর দীর্ঘমেয়াদি ভাবে স্বাস্থ্যের উপর প্রভাব পড়তে পারে”।

(৪) সিজারিয়ান মায়েদের বুকের দুধ খাওয়ানোর সমস্যা দেখা দেয়: যদি আপনি সাধারণ অ্যানেসথেসিয়ার পরিবর্তে ইপিডুরাল (লোকাল অ্যানেসথেসিয়া) গ্রহণ করেন, যা অনেক হাসপাতালে এখন আছে, তাহলে আপনি ডেলিভারির পরে স্তন দুধ খাওয়াতে পারেন। একজন নতুন মাকে প্রথমে হয়তো একজন সাহায্যকারির দরকার হতে পারে যা স্বাভাবিক ডেলিভারিতেও দরকার পড়ে।

(৫) রুগী যখন ক্লান্ত হয়ে যান তখন সিজারের সিদ্ধান্ত নেয়া হয়: ডাঃ সুন্দার বলেন, “আসলে জিনিসটা ঠিক এটা না। যদি ডাক্তার মনে করেন যে রোগী স্বাভাবিক ভাবে ডেলিভারি করতে পারে এবং রুগী ডেলিভারির সময় ক্লান্ত হয়ে যায় তখন তারা তাকে ব্যথা রোধক ঔষধ দেন। এরপর কিছুক্ষণ বিশ্রাম করার পর আবার ডাক্তার বাচ্চা বের করার জন্য চেষ্টা করেন। পরিস্থিতি জটিল হলে অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেয়া হয়”।

(৬) অস্ত্রোপচার পর স্বাভাবিক ডেলিভারি কি সম্ভব?: বিশেষজ্ঞদের মতে, প্রথম বার সিজারিয়ান ডেলিভারির পর দ্বিতীয় বার স্বাভাবিক ডেলিভারি বেশির ভাগ নারীদের নিরাপদ পছন্দ। একজন নারী যদি স্বাভাবিক ডেলিভারি করতে চান তবে তার ডাক্তারের সাথে খোলাখুলি ভাবে কথা বলতে হবে। ডাক্তারকে তার আগের সিজারিয়ান ডেলিভারি সম্পর্কে এবং কত বার সিজারিয়ান ডেলিভারি হয়েছে সব জানাতে হবে। যদি মা ও শিশুর ক্ষতির কোন লক্ষণ না থাকে তখন ডাক্তার স্বাভাবিক ডেলিভারির জন্য পরামর্শ দিতে পারেন।

১৪/০৬/২০১৭/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি