
প্রবল বর্ষণে পাহাড়ধসে রাঙামাটির মানিকছড়িতে দুই কর্মকর্তাসহ নিহত চার সেনা সদস্যের মরদেহ ঢাকায় আনা হয়েছে। আজ সকাল ১০টা ৪০ মিনিটে হেলিকপ্টারে করে তাদের মরদেহ ঢাকায় আনা হয়।
নিহতরা হলেন মেজর মোহাম্মদ মাহফুজুল হক, ক্যাপ্টেন মো. তানভীর সালাম শান্ত, কর্পোরাল মোহাম্মদ আজিজুল হক ও সৈনিক মো. শাহিন আলম। বাদ যোহর সেনাকুঞ্জ মসজিদে নিহতদের জানাজা অনষ্ঠিত হবে।
এছাড়া একই ঘটনায় আহত সেনা সদস্যদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার হেলিকপ্টারযোগে তাদের ঢাকা সিএমএইচে আনা হয়েছে।
উল্লেখ্য, রাঙামাটিতে পাহাড়ধসে উদ্ধার কার্যক্রম চালানোর সময় মঙ্গলবার দুই কর্মকর্তাসহ চার সেনাসদস্য নিহত হন। ওই ঘটনায় আহত হন আরও ১০ সেনা সদস্য। এছাড়া সৈনিক মো. আজিজুর রহমান এখনও নিখোঁজ রয়েছেন।






















































