বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


‘দেশে কোন গরীব মানুষ নেই’


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০৬.২০১৭

বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে দেশে গরীব মানুষ নেই, তবে অপেক্ষাকৃত কিছু অস্বচ্ছল মানুষ থাকতে পারে। আগামী নির্বাচনে জনগন নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় নিয়ে আসলে এসব অস্বচ্ছলতাও থাকবেনা।আজ শনিবার দুপুরে শেরপুরের নকলা উপজেলার ধনাকুশা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ঈদবস্ত্র বিতরণ অনুষ্ঠানে কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী সংক্ষিপ্ত বক্তব্যে এ কথা বলেন।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল ও কৃষিমন্ত্রীর নিজস্ব তহবিল হতে উপজেলার ৫১টি মাধ্যমিক শাখার স্কুল ও মাদ্রাসায় অষ্টম শ্রেণির টপ টেন মেয়ে শিক্ষার্থীদের একটি করে থ্রিপিচ এবং ও নবম শ্রেণির টপ ফাইভ মেয়ে শিক্ষার্থীদের মাঝে একটি করে শাড়ী বিতরণ করেন।

এছাড়া গতকাল শুক্রবার রাতে উপজেলা পরিষদ চত্তরে আয়োজিত বস্ত্র বিতরণী অনুষ্ঠানে নকলা পৌর এলাকার ৩০০ অস্বচ্ছল মহিলাকে একটি করে শাড়ী ও ৩০০ যুুবকের মাঝে করে ট্রাউজার বা টি-শার্ট এবং পৌর এলাকার স্কুল মাদরাসার মেধাবী মেয়ে শিক্ষার্থীদের মাঝে থ্রিপিচ ও শাড়ী বিতরণ করেন তিনি। ওইসব বিতরণের আগে নকলা মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগ কতৃক আয়োজিত শুক্রবারের ইফতার মাহফিলে যোগদিয়ে এক সামিয়ানার নিচে বসে উপস্থিত রোজাদারদের সাথে মন্ত্রী ইফতার করেন।

এসময় মন্ত্রীর সাথে ইফতার ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন, পুলিশ সুপার রফিকুল হাসান গণি, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব কুমার সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা অধ্যাপক মুস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা মানব সম্পদ বিষয়ক সম্পাদক আলতাফ আলীসহ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মী, উপজেলায় বিভিন্ন দফতরে কর্মরত কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

পূর্বাশানিউজ/১৭-জুন,২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি