
পূর্বাশা ডেস্ক :
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফাস্ট লেডি মিশেল ওবামাকে ফুটবল কোচ হওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। ইউনিভার্সিটি অব মিশিগান ওবামা দম্পত্তিকে এই আমন্ত্রণ জানিয়েছে।
ইচ্ছে করলে এই দম্পত্তি আমন্ত্রণ গ্রহণ করে মিশিগান ইউনিভার্সিটির অনারারি ফুটবল কোচ হতে পারেন।
বর্তমান কোচ জিম হারবাগ শনিবার এক ঘোষণায় ওবামা দম্পত্তিকে আমন্ত্রণ জানানোর বিষয়টি জানিয়েছেন। ওবামা দম্পত্তিকে ২০১৭ সালের অনারারি কোচের দায়িত্ব পালন করার আহবান জানানো হয়েছে আমন্ত্রণপত্রে।
প্রতি বছর কোনো না কোনো সেলিব্রেটি এই আসরের অনারারি কোচ হওয়ার আমন্ত্রণ পান। গত বছর নিউ ইংল্যান্ডের প্যাট্রিয়টস কোয়ার্টারব্যাক টম ব্যাডি ও বাস্কেটবল কিংবদন্তী মিশেল জর্দান অনারারি কোচের আসন অলঙ্কৃত করেছিলেন।
সান ফ্রান্সিসকোর সাবেক কোচ জিম হারবাগের সঙ্গে ওবামা দম্পত্তির দীর্ঘ দিনের পরিচয়। তিনি মিশেল ওবামার সঙ্গে ‘দ্য রিচ হায়ার এডুকেশন ইনেশিয়েটিভ’ এ সঙ্গে কাজ করছেন।
হারবাগ ভাষায়, আমি বারাক ওবামা ও মিশেল ওবামার সঙ্গে চমৎকার ৪৯ মিনিট সময় কাটিয়েছি।ওবামা একজন মহান মানুষ। তিনি বহু বিষয়বস্তু নিয়ে কাজ করছেন। এর মধ্যে রয়েছে বই লেখা। ওবামা খুবই ব্যস্ত সময় অতিবাহিত করছেন। তবে আমি এখনো আশাবাদী তিনি আমাদের আমন্ত্রণে সাড়া দেবেন।
১৮/০৬/২০১৭/ Choity.
























































