শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বজ্রপাতে আ’লীগ নেতার মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০৬.২০১৭

পূর্বাশা ডেস্ক :

নড়াইলের নড়াগাতিতে বজ্রপাতে আওয়ামী লীগ নেতা কামরুল মুন্সীর (৪০) মৃত্যু হয়েছে। তিনি উপজেলার মাউলী ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

শনিবার বিকালে ইসলামপুর খেয়াঘাটের কাছে নিজ বাড়িতে বজ্রপাতে তার মৃত্যু হয়। নিহত কামরুল মুন্সী ইসলামপুর গ্রামের নিচু মুন্সীর ছেলে।

মাউলী ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক আলী হায়দার মিকু বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার বিকালে কামরুল মুন্সী বাড়ির পাশে খেয়াঘাটের আমগাছ তলায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় বজ্রপাতে তার মৃত্যু হয়।

এদিকে একই ইউনিয়নের কাঠাদুরা গ্রামের আনোয়ার হোসেনের প্রায় লক্ষ টাকার একটি গাভী বজ্রপাতে মারা গেছে। গাভীটি বাড়ির পাশে তালগাছে বাঁধা ছিল।

পূর্বাশানিউজ/১৮-জুন,২০১৭/রুমকী

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি