রবিবার,১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » সাবেক রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাসের স্ত্রী না ফেরার দেশে


সাবেক রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাসের স্ত্রী না ফেরার দেশে


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০৬.২০১৭

পূর্বাশা ডেস্ক :
সাবেক রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাসের স্ত্রী হোসনে আরা রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। শনিবার রাত পৌঁনে ৮টার দিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি স্বামী, ৫ ছেলে ও ২ মেয়ে, নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। হোসনে আরা রহমান দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
মরহুমার ছেলে শিবলী বিশ্বাস, মরহুমার আত্মার মাগফেরাতে সকলের দোয়া কামনা করেন।
পূর্বাশানিউজ/১৮-জুন,২০১৭/রুমকী


এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি