শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


স্বাস্থ্যের ব্যাপারে কতটুকু জানেন


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০৬.২০১৭

পূর্বাশা ডেস্ক :

কথায় আছে, “স্বাস্থ্যই সকল সুখের মূল”। কথাটি যে কতটুকু সত্য তা যারা স্বাস্থ্যগত সমস্যায় ভুগছেন তারা ভালো জানেন। আসলে এখনো আমাদের কাছে স্বাস্থ্যগত অনেক তথ্য অজানা রয়ে গেছে। তাই স্বাস্থ্যগত কিছু তথ্যের উপর চোখ বুলিয়ে নেওয়া যাক।

(১) খাবার শেষ করতে হয়তো আপনার কয়েক মিনিট লাগতে পারে কিন্তু জানেন কি এই খাবার সম্পূর্ণ হজম করতে আপনার শরীর ১২ ঘণ্টা সময় নেয়।

(২) আপনার শরীরের কিছু কাজ সম্পাদন করতে আয়রন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শরীরের এক স্থান থেকে অন্য স্থানে অক্সিজেন বহন করে নিয়ে যেতে হিমোগ্লোবিন রূপে আয়রন সাহায্য করে।

(৩) যে সকল খাবারে আয়রন পাওয়া যায় সেগুলো হল- লাল মাংস, মাছ, ছোট মটর, টফু, মটরশুঁটি এবং ডাল।

(৪) আপনার হাড়ের মাঝে বা মজ্জায় লাল রক্ত কোষ তৈরি হয়, যা আপনার শরীরে রক্ত বহন করার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

(৫) অ্যান্টিবায়োটিকগুলি ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করার জন্য উপযোগী কিন্তু ভাইরাসের বিরুদ্ধে এটি কার্যকর নয়, কারণ ব্যাকটেরিয়া এবং ভাইরাস একেবারে আলাদা, উভয়ের আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। যার জন্য দরকার বিশেষ চিকিৎসা।

(৬) একটি ভাইরাস সাধারণত ব্যাকটেরিয়া থেকে প্রায় ১০০ গুণ ছোট হয়।

(৭) বিস্ময়ের ব্যাপার হল, প্রতি বছর প্রায় ৭০ মিলিয়ন মানুষের মধ্যে প্রায় ৭ মিলিয়ন মানুষ খাদ্যশস্যের বিষক্রিয়ার কারণে মারা যায়।

(৮) প্রাপ্তবয়স্কদের খাদ্যে এলার্জি একটি সাধারণ ব্যাপার কিন্তু শিশুদের মধ্যে আরও বেশি দেখা যায়। প্রায় ২ শতাংশ প্রাপ্তবয়স্ক এবং ৮ শতাংশ শিশু খাদ্য এলার্জিতে আক্রান্ত হয়।

(৯) ২০০৭ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে মৃত্যুর প্রধান কারণ ছিল হৃদরোগ।

(১০) ২০০৭ সালে ক্যান্সারের কারণে বিশ্বব্যাপী প্রায় ১৩ শতাংশ মানুষের মৃত্যু ঘটেছিল।

(১১) এইডস, ম্যালেরিয়া এবং যক্ষ্মার মতো সংক্রামক রোগের কারণে ২০০২ সালে বিশ্বব্যাপী প্রায় ২৬ শতাংশ মানুষ মৃত্যুর মুখোমুখি হয়।

১৮/০৬/ ২০১৭/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি