শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সংবাদ সম্মেলন


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০৬.২০১৭

পূর্বাশা ডেস্ক :

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পার্বত্য এলাকায় দুর্গত মানুষের পক্ষে দাড়ানোর জন্য বিএনপির টিম গেছে। কিন্তু এই সরকার যদি জনকল্যানমূলক সরকার হতো, সরকারের যদি মানব প্রেম থাকতো- তাহলে বিরোধী দলের একটি সর্ববৃহৎ টিমের গাড়ী বহরের উপর যুবলীগ-ছাত্রলীগের সশস্ত্র ক্যাডারদের লেলিয়ে দিতো না। বিএনপির মহাসচিবের উপর যে আঘাত-এটা গণতন্ত্রেও উপর আঘাত।

মির্জা ফখরুলের গাড়ী বহরের উপর হামলা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রিজভী আরো বলেন, আগামী কাল সোমবার রাজধানী ঢাকার মহানগরী ও সবকটি থানায় এবং সারা দেশের প্রতিটি জেলা ও মহানগরীতে বিএনপির বিক্ষোভ কর্মসূচী পালন করা হবে।তিনি আজ দুপুরে কুমিল্লায় দক্ষিণ জেলা বিএনপির কার্যালয়ে তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের এসব কথা বলেন। এসময় কুমিল্লা জেলা বিএনপি নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

পূর্বাশানিউজ/১৮-জুন,২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি