মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » পাকিস্তানের কাছে ভারতের হার, যা বললেন সানিয়া মির্জা?


পাকিস্তানের কাছে ভারতের হার, যা বললেন সানিয়া মির্জা?


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০৬.২০১৭

পূর্বাশা ডেস্ক:

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ছিল ভারত-পাক মহারণ। স্বাভাবিকভাবেই পরিস্থিতি খুব একটা ভালো ছিল না টেনিস সুন্দরী সানিয়া মির্জার কাছে।

আর ম্যাচ শেষে তিনি যা টুইট করলেন তা চমকে দেওয়ার মতোই।
ভারতের হয়ে একের পর এক ট্রফি জিতেছেন সানিয়া মির্জা। তা সত্ত্বেও পাকিস্তানিকে বিয়ে করার খোঁটা বরাবরই শুনতে হয়েছে। এই চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীনই দু’বার খবরের শিরোনাম হয়ে এসেছেন তিনি। একবার তাঁকে পাকিস্তানের সমর্থক বলে বসেন খোদ প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। অন্যদিকে যুবরাজ সিংয়ের লুক-আ-লাইকের ছবি পোস্ট করেও কটাক্ষের শিকার হন। কেউ কেউ বলেই দেন, টেনিসটা যেন পাকিস্তানে গিয়ে খেলেন সানিয়া। যদিও আজ তিনি প্রকৃত স্পোর্টসম্যানশিপেরই পরিচয় দিলেন।একদিকে ক্রিকেটে ভারতের বিপর্যয়। অন্যদিকে হকিতে সূর্যোদয়। একদিকে হতাশা। অন্যদিকে রোশনাই। একমাত্র খেলাধুলাই পারে এই প্রায় অসম্ভবকে একই দিনের সুতায় বেঁধে ফেলতে। সে কথাই এদিন টুইটে মনে করিয়ে দিলেন সানিয়া। একটা দল জেতে, একটা দল হারে। এটাই খেলার নিয়ম। কিন্তু ভারতের ক্ষেত্রে এ এক অদ্ভুত সমতার দিন। সে কথাই আজ স্মরণ করে দিলেন সানিয়া। পাশাপাশি ভারত ও পাকিস্তান-দুই দলকেই অভিনন্দন জানায় সানিয়া মির্জা।

পূর্বাশানিউজ/১৯,জুন ২০১৭/রুমকী

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি