
টিপস বিভাগে আমাদের চেষ্টা থাকে এমন কিছু কৌশল উপস্থাপন করার, যা কিনা আপনাদের নিত্যদিনের কাজে লাগে খুব। তারই ধারাবাহিকতায় আজ রইলো দৈনন্দিন জীবনের সাথে জড়িত একটি টিপস। পড়েই দেখুন, হয়তো ভীষণ কাজে লেগে যাবে আপনারও।
গরমের কারণে ইদানীং সবাই ব্যবহার করছেন পারফিউম। কিন্তু পারফিউমের সুবাস একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কাজ করে, এরপর তা হারিয়ে যায় ঘামের দুর্গন্ধের আড়ালে। বেশি সময়ে ধরে পারফিউমের সুবাস বজায় রাখতে চাইলে দেখে নিতে পারেন আজকের টিপস।
এর জন্য আপনার ব্যবহার করতে হবে ভেসলিন। কব্জিতে বা ঘাড়ে পারফিউম স্প্রে করার আগে ত্বকে অল্প করে ভেসলিন মেখে নিন। এর ওপরে পারফিউম স্প্রে করলে তা অনেকটা সময় সুবাস ধরে রাখবে।

























































