শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


পাহাড় ধসে সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০৬.২০১৭

পূর্বাশা ডেস্ক:

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া বনে পাহাড় ধসে সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

আজ সোমবার সকাল সোয়া আটটা থেকে এ রুটে রেল চলাচল বন্ধ হয়ে যায়। এ ঘটনায় সিলেট থেকে ঢাকামুখী ‘কালনী এক্সপ্রেস’ কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে স্টেশনে আটকা পড়েছে।

রেলকর্মীরা লাইন থেকে মাটি সারানোর কাজ শুরু করেছেন বলে জানিয়েছেন শ্রীমঙ্গলের স্টেশন মাস্টার ফয়জুর রহমান।

তিনি জানান, ঘণ্টাখানেকের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে।

পূর্বাশানিউজ/১৯,জুন ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি