শনিবার,১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


‘পোশাক শ্রমিকদের ঈদের ছুটি এক সঙ্গে দেবেন না’


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০৬.২০১৭

পূর্বাশা ডেস্ক:

গার্মেন্ট শ্রমিকদের ঈদের ছুটি এক সঙ্গে না দিয়ে ভাগ করে দেওয়ার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ মঙ্গলবার (২০ জুন) সকালে গাজীপুর সিটি করপোরেশনের তারগাছ এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের যানজট পরিস্থিতি ও রাস্তা সংস্কারের কাজ পরিদর্শনে গিয়ে তিনি গার্মেন্ট মালিকদের এ আহ্বান জানান তিনি।

মন্ত্রী বলেন, পোশাক শ্রমিকরা এক সঙ্গে বাড়ি ফিরতে শুরু করলে রাস্তায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এমনিতেই বর্ষাকাল, তার ওপর রাস্তায় যদি বাড়তি চাপ থাকে তবে যানজট কিছুতেই রুখতে পারব না। কাজেই গার্মেন্ট মালিকরাও এবার দায়িত্ববোধের পরিচয় দিতে হবে। যাতে গার্মেন্ট শ্রমিকদের ঈদের ছুটি একই সময় না দিয়ে কয়েকদিন আগে পরে দেওয়া হয়।

তিনি বলেন, জনগণ আমাদের জাতীয় সম্পদ। জনগণের দুর্ভোগ লাঘব ও যানজট নিরসনে দলের নেতাকর্মীদের জনগণের পাশে দাঁড়াতে হবে। এ সময় তিনি যানজট নিরসনে পুলিশকে সহায়তার জন্য দলীয় নেতাকর্মীদের স্বেচ্ছাসেবকের ভূমিকা পালনের অনুরোধ জানান।

২০ জুন, ২০১৭/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি