
লক্ষ্মীপুরে সদর উপজেলার দত্তপাড়ায় গ্রাম্য শালিসে একব্যক্তিকে বেআইনিভাবে লাঠি পেটা ও নাকে খত দেয়ার অভিযোগ উঠেছে। ওই ঘটনায় ধারণ করা ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় জড়িত চেয়ারম্যানসহ শালিসি কমিটির ৫ সদস্যর বিরুদ্ধে শাস্তির দাবি জানিয়েছে এলাবাসী।
আনুমানিক ৪০/৪২ বছর বয়সী ওই কৃষক নুরুল ইসলাম বলেন, ‘চেয়ারম্যানের কথায় আমি পায়ে ধরে মাফ চেয়েছিলাম। কিন্তু অন্য একজন ব্যক্তি লাঠি দিয়ে মারতে চেয়েছিলো। তবে ওখানে থাকা নজরুল নামে একজন শিক্ষক আমাকে ধরে ফেলে’।
পায়ে ধরে মাফ চাইতে বলেই ক্ষ্যান্ত হয়নি ওই চেয়ারম্যান। গ্রাম্য পুলিশ জাহাঙ্গির আলমকে দিয়ে নুরুল আমিনকে এলোপাতাড়ে লাঠিপেটা করানো হয়। এমন লাঠি পেটার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পরলে চেয়ারম্যানসহ শলিসে জড়িতরা নিজদেরে গা ঢাকা দেয়।
এই সম্পর্কে গ্রাম্য পুলিশ জাহাঙ্গির আলম বলেন, ‘কেন তাকে পেটানো হয়েছে তা আমি জানি না। কিন্তু আমাকে চেয়ারম্যান সাহেব বলেছে তাই মেরেছি। আমাকে ২০টি বেত্রাঘাত করতে বলা হয়েছিলো। তবে আমি ২০ বেত দেইনি।’
শালিসের এমন বিচার নিয়ে নুরুল আলমের পরিবারের পক্ষ থেকে এক ব্যক্তি বলেন, ‘আমাদের পরিবারের ছেলে-মেয়ে-নাতি-নাতনী আছে, তাদের ভবিষ্যত আছে। তাদের বিয়ে-শাদি’র বিষয় আছে। এমন বিচারের জন্য এলাকার মানুষ আমাদের লজ্জা দেয়।’
এদিকে ওই শালিসের বৈঠক সম্পর্কে ইউপি সদস্য বুলবুল হোসেন জানায়, ‘এমন বিচার কোন একক সিদ্ধানে হয়নি। ৫ সদস্য শালিসি বোর্ডই এই রায় দেন।’
তবে এ নিয়ে কোন ধরনের বক্তব্য দিতে রাজি হয়নি সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. নুরুজ্জামান।






















































