ডেস্ক :
অনিল কুম্বলের পতদ্যাগ নিয়ে অবশেষে মুখ খুললেন বিরাট কোহলি। কোচের পদত্যাগের সিদ্ধান্তের প্রতি পূর্ণ সম্মান দেখালেন ভারতের অধিনায়ক। তবে আসলে তাদের মধ্যে কোন বিষয়ে মনোমালিন্য হয়েছিলেন সে বিষয়টি এড়িয়ে গেলেন কোহলি। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের হারের পর ওয়েস্ট ইন্ডিজ সফরে গেছে ভারতীয় ক্রিকেট দল। কিন্তু দলের সঙ্গে যাননি ‘কোচ’ অনিল কুম্বলে। এর কারণ খুঁজতে গিয়ে জানা যায়, কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন অনিল কুম্বলে। পরে বিষয়টি তিনি খোলাসা করেন।
কোহলির সঙ্গে মনোমালিন্যের কারণেই তিনি পদত্যাগ করেছেন বলে স্পষ্ট জানান। এমন কি ভারতীয় মিডিয়া জানায়, কোহলি ও কুম্বলের মধ্যে গত ৬ মাস কথা বন্ধ ছিল। কিন্তু এ বিষয়ে মুখে কুলুপ এঁটে ছিলেন কোহলি। তবে অবশেষে মুখ খুললেন ভারতের অধিনায়ক। বলেন, ‘অনিল ভাই তার মতামত জানিয়ে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তার সিদ্ধান্তে আমার সম্পূর্ণ সম্মান রয়েছে। যেটা টুর্নামেন্ট শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ঘটেছে। একজন ক্রিকেটার হিসেবে আমি তাকে সম্মান করি। তিনি আমাদের জন্য অনেককিছুই করেছেন।’ কোহলি কথাগুলো বলেছেন ওয়েস্ট ইন্ডিজের ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোতে। সেখানে কুম্বলের পতদ্যাগ নিয়ে তিনি আরো বলেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমি ১১টি প্রেস কনফারেন্স করেছি। গত ৩-৪ বছর ধরে আমাদের একটা সংস্কৃতি তৈরি হয়েছে, ড্রেসিংরুমে যা ঘটে তা আমরা নিজেদের মধ্যেই রাখার চেষ্টা করি। পুরো দল এটাই বিশ্বাস করে। আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ড্রেসিংরুমের ভিতরের শৃঙ্খলা বজায় রাখা। আমাদের ভেতরে যা যা হযেছে তা খুবই ব্যক্তিগত। এ বিষয়ে কিছু বলতে চাই না।’
পূর্বাশানিউজ/২৩-জুন,২০১৭/ফারজানা
পূর্বাশা























































