শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বিবিরবাজারে অটোরিক্সা চালককে জবাই করে হত্যা, আটক ২


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০৬.২০১৭

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা সদর উপজেলায় আলকাছ মিয়া (৫০) নামের এক অটোরিক্সা চালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত ২ জনকে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ।
শুক্রবার (২৩ জুন) রাত ১২ টায় সদরের বিবিরবাজার এলাকায় এ ঘটনা ঘটে। আটক হওয়া ঘাতককের পরিচয় জানায়নি পুলিশ।
নিহত আলকাছ মিয়া কুমিল্লা সদরের পাথুরিয়াপাড়া এলাকার বাসিন্দা।
কোতয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) সালাহ উদ্দিন জানান, যাত্রী নিয়ে বিবিরবাজার থেকে আসার সময় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত ২ ঘাতককে আটক করা হয়েছে।

পূর্বাশানিউজ/২৪-জুন,২০১৭/ফারজানা



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি