সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


রাজধানী উত্তরায় পাশাপাশি ৩টি ভবনে আগুন


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০৭.২০১৭

পূর্বাশা ডেস্ক :

রাজধানীর উত্তরার রাজক্ষ্মীতে ৫ নম্বর সেক্টরে পাশাপাশি ৩টি ভবনে আগুন লেগেছে। সোমবার (৩ জুলাই) ভোর ৫টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট।

ফায়ার সার্ভিসের সদর দফতরের ডিউটি অফিসার মিজানুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। জানা গেছে, উত্তরার ৫ নম্বর সেক্টরের একুশে রেস্তোরাঁর ছয়তলা ভবন ও পাশাপাশি থাকা আরও দু,টি ভবনে আগুন লেগেছে।

তবে তিনটি ভবনের আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে বলে সংবাদ প্রচার করছে সময় টিভি, চ্যানেল২৪ ও ইন্ডেপেডেন্ট। এ দিকে যমুনা নিউজ জানিয়েছে ৩টি ভবনের শুধুমাত্র একুশে রেস্তোরাঁর ভবনের আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি।

০৩/০৭/২০১৭/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি