
পূর্বাশা ডেস্ক :
বিয়ে নর-নারীর দাম্পত্য জীবনের মেলবন্ধনের মাধ্যম। এর মাধ্যমেই একজন অপরিচিত নারী অপর একজন অচেনা পুরুষের বাহুডোরে আবদ্ধ হয়। এ আবদ্ধতা সম্পন্ন হয় নর-নারীর সম্মতিতে। এখন জানার বিষয় হলো ‘কবুল’ শব্দ উচ্চারণ না করলে কী বিয়ে হয় না?
উত্তর : সমাজের কিছু কিছু মানুষের ধারণা, বিবাহের প্রস্তাব পেশ করার পর পাত্র যদি ‘কবুল’ শব্দ উচ্চারণ না করে তাহলে বিবাহ শুদ্ধ হবে না। এ ধারণা সঠিক নয়। আসল বিষয় হল সম্মতি জ্ঞাপন করা। এখন কবুল শব্দ ছাড়া যদি ‘আলহামদুলিল্লাহ আমি গ্রহণ করলাম’ বা এজাতীয় শব্দ উচ্চারণ করে তাহলেও সেটা সম্মতি বোঝাবে এবং বিবাহ শুদ্ধ হয়ে যাবে। সুতরাং ‘কবুল’ শব্দই উচ্চারণ করতে হবে- এ ধারণা ভুল।
০৪/০৭/২০১৭/ Choity

























































