ডেস্ক :
সড়কের বেহাল দশায় জনদুর্ভোগ চরম আকারে পৌঁছেছে। জানা গেছে, উপজেলার চিওড়া ইউনিয়নের ধোড়করা বাজার দিয়ে প্রতিদিন পাশ্ববর্তী নাঙ্গলকোট উপজেলাসহ বিভিন্ন এলাকার হাজার হাজার যাত্রীবাহী সিএনজি অটোরিকশা ও গাড়ি যাতায়াত করে। বাজারের প্রধান সড়ক থেকে উত্তর অংশে বিদ্যালয় গেইটের সড়কটিতে দীর্ঘদিন ধরে গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই সেখানে কাদার সৃষ্টি হয়। চলমান গাড়ির চাকার সাথে কাদাযুক্ত পানি ছিটকে স্কুল ও মাদরাসার ছাত্র-ছাত্রীসহ সাধারণ মানুষের শরীর ভিজে যায়। এটি সংস্কারে কারো কোন উদ্যোগ দেখা যায়নি।
অপরদিকে বাতিসা ইউনিয়নের বাতিসা-সোনাপুর সড়কের বিভিন্ন এলাকায় খানাখন্দের কারণে যাতায়াতে মানুষের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে সোনাপুর দোকানের সামনের সড়কটিতে কয়েকটি গর্তের সৃষ্টি হয়েছে। হাঁটতে মানুষের দুর্ভোগ পোহাতে হয়।
বাজারের ব্যবসায়ী ও ভুক্তোভোগী কয়েকজন জানান, গত কয়েকদিনের গুড়ি গুড়ি বৃষ্টিতে ধোড়করা বাজার ও সোনাপুর সড়ক দিয়ে হাঁটতে মানুষের অনেক কষ্ট ভোগ করতে হয়েছে। সড়ক দুটি মেরামতে রেলমন্ত্রী মুজিবুল হকসহ সংশ্লিষ্ট সকলের নিকট জোরদাবি জানিয়েছেন স্থানীয়রা।

পূর্বাশানিউজ/০৪-জুলাই,২০১৭/রুমকী