শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


থাইল্যান্ড-বাংলাদেশ বৈঠক বুধবার


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০৭.২০১৭

পূর্বাশা ডেস্ক :

দীর্ঘ দুই দশক পরে বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের যৌথ কমিশনের বৈঠক  বুধবার ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। সপ্তম পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দু’দিনের এ বৈঠকে অংশ নিতে থাই পররাষ্ট্রমন্ত্রী ডন প্রামোদউইনেই ঢাকা আসছেন।

বৈঠকে থাই পররাষ্ট্রমন্ত্রী ১৮ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিদের নিয়ে গঠিত বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রের খবর, থাইল্যান্ডের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির উদ্যোগ নেয়া হচ্ছে। প্রতিবছর দেশটিতে প্রায় ১ লাখ ২০ হাজার বাংলাদেশী চিকিৎসা ও বাণিজ্যের উদ্দেশ্যে গমন করছেন। থাইল্যান্ডের পর্যটন শিল্প বিকাশে বাংলাদেশীদের বড় ভূমিকা রয়েছে। কিন্তু থাই ভিসা পেতে বাংলাদেশির ভোগান্তি পোহাতে হয়। বাণিজ্য ঘাটতি বাংলাদেশের অনুকূলে নয়, প্রতিবছর বাণিজ্য বৈষম্য বাড়ছে। তবে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনাসহ থাইল্যান্ডের বিনিয়োগ চায় বাংলাদেশ। এ লক্ষ্যে থাইল্যান্ডের জন্য বিশেষ ইকোনমিক জোন প্রতিষ্ঠাও দুই দেশের আলোচনায় উঠবে।

জানা গেছে, থাইল্যান্ডের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ৬৪ কোটি ৭৭ লাখ মার্কিন ডলার। এ বিপুল ঘাটতি কমাতে থাইল্যান্ডের বাজারে বাংলাদেশি পণ্যের বাণিজ্য সুবিধা চায় বাংলাদেশ। বাংলাদেশের তৈরি পোশাক, পাটজাত পণ্য, ওষুধ এবং ফার্নিচারসহ বিভিন্ন পণ্য থাইল্যান্ডে রফতানির সুযোগ রয়েছে। এলক্ষ্যে থাইল্যান্ডের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল করতে জমি দিতে চায় বাংলাদেশ সরকার।

জানা গেছে, প্রতি বছর দেশটিতে প্রায় সোয়া লাখ বাংলাদেশি চিকিৎসা ও বাণিজ্যের উদ্দেশ্যে যাচ্ছেন।

০৪/০৭/২০১৭/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি