মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বিপিএলে ঢাকা ডায়নামাইটসে খেলবেন ডিকভেলা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০৭.২০১৭

পূর্বাশা ডেস্ক :

প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে আসছেন শ্রীলঙ্কার উইকেট রক্ষক ব্যাটসম্যান নিরোশান ডিকভেলা। বাঁহাতি এ ক্রিকেটারকে দলে নিয়েছে বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস।

এ নিয়ে ঢাকা ডায়নামাইটসের বিদেশি ক্রিকেটারের সংখ্যা হল নয়। ডিকভেলার আগে ঢাকা শিবিরে নাম লিখিয়েছেন কুমার সাঙ্গাকারা, শহীদ আফ্রিদি, শেন ওয়াটসন, সুনীল নারিন, মোহাম্মদ আমির, এভিন লুইস, রভম্যান পাওয়েল, আসেলা গুনারত্নে। ঢাকা ডায়নামাইটসের অফিসিয়াল ফেসবুক পেজ এ খবর নিশ্চিত করেছে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু করেন ডিকভেলা। দ্রুতই সীমিত পরিসরে জায়গা করে নেন। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ৬ টেস্ট, ১৬ ওয়ানডে ও ৮ টি-টোয়েন্টি খেলেছেন। বড় ইনিংস খেলতে না পারলেও টপ অর্ডারে দারুণ কার্যকরী বাঁহাতি এ ব্যাটসম্যান। ইংল্যান্ডের কেভিন পিটারসেনকেও দলে ভেড়াতে চেষ্টা চালাচ্ছে তারা।

পূর্বাশানিউজ/০৪-জুলাই,২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি