
পূর্বাশা ডেস্ক :
অঘটন দিয়ে শুরু হলো গ্র্যান্ড সøাম টুর্নামেন্ট উইম্বলডন-২০১৭। প্রথম দিন প্রথম রাউন্ড থেকে বিদায় নিলেন পাঁচ নম্বর বাছাই সুইজারল্যান্ডের টেনিস তারকা স্টানিসলাস ভাভরিঙ্কা। গ্র্যান্ড সøামের তিন শিরোপাজয়ী এ তারকাকে ৬-৪,৩-৬,৬-৪, ৬-১ গেমে হারিয়েছেন রাশিয়ার ২১ বছর বয়সী খেলোয়াড় ড্যানিল মেদভেদেভ। প্রথমবাররে মতো উইম্বলডনে খেলতে এসে প্রথম ম্যাচে গ্র্যান্ড সøামে নিজের প্রথম জয় তুলে নিয়েছেন তিনি। এই জয়ে টেনিস র্যাঙ্কিংয়ে ৫০ এর মধ্যে উঠে এসেছেন তিনি। উইম্বলডন ছাড়া গ্র্যান্ড সøামের বাকি টুর্নামেন্টেই শিরোপা জিতেছেন ভাভরিঙ্কা। ২০১৪ সালে অস্ট্রেলিয়ান, ২০১৫ সালে ফ্রেঞ্চ আর ২০১৬ সালে জেতেন ইউএস ওপেনের শিরোপা। কিন্তু উইম্বলডন তার জন্য কাল হয়েই থাকলো। এর আগে দুইবার- ২০১৪ ও ২০১৫ সালে সর্বোচ্চ কোয়ার্টার ফাইনালে ওঠেন তিনি। আর এবার প্রথম রাউন্ডেই অঘটনের শিকার হলেন ভাভরিঙ্কা। এদিন ম্যাচের মধ্যে ইনজুরিতে পড়েন তিনি। দুইবার হাঁটুতে বরফ নিতে হয় তাকে।
অন্যদিকে প্রথম দিন সহজ জয় পেয়েছেন তারকা খেলোয়াড় অ্যান্ডি মারে, রাফায়েল নাদাল ও কেই নিশিকোরি। জাপানের নিশিকোরি মাত্র ৭২ মিনিটে ৬-২, ৬-২ ও ৬-০ গেমে হারিয়েছেন মার্কো চেচহিনাটোকে। অ্যান্ডি মারে ৬-১, ৬-৪ ও ৬-২ হারিয়েছেন অ্যালেক্সজেন্টার বুবলিককে। আর স্পেনের তারকা নাদাল ৬-১, ৬-৩ ও ৬-২ গেমে হারিয়েছেন অস্ট্রেলিয়ার জন মিলিমানকে। নাদাল ও মারে আছেন উইম্বলডনে নিজেদের তৃতীয় শিরোপার সামনে।
ভাভরিঙ্কাকে হারানোর পর ২১ বছর বয়সী ড্যানিল মেদভেদেভ বলেন, ‘আমি খুবই খশি। উইম্বলডন আমার সেরা গ্র্যান্ড সøাম ছোটবেলা থেকেই আমার কাছে এটা সেরা। এক বছর আগেও আমি র্যাঙ্কিংয়ের ২৫০ এর বাইরে ছিলাম। অনেকেই তখন বলত, আমি কখনো সেন্টার কোর্টে খেলতে পারবো না। কিন্তু আমি সেখানে শুধু খেলা নয়, ম্যাচও জিতেছি। মৌসুমজুড়ে গ্রাস কোর্টে ভাল খেলেছি। আমি জানতাম- ভাভরিঙ্কার একটু সমস্যা ছিল। সেটাকেই আমি সুযোগ হিসেবে নেই। আমি অনেক ভাল খেলেছি। আমি খুশি।’
৪ জুলাই ২০১৭,/ Choity.
























































