শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


প্রার্থনা করতে হবে সরাসরি আল্লাহ্‌র কাছে


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০৭.২০১৭


পূর্বাশা ডেস্ক :

মানুষ বিপদে পড়লে চলে যায় বিভিন্ন দরগাহ বা পীরের কাছে। পীর বা দরগাহ কি সমাধান দিতে পারবে বা তারা কি আল্লাহ্‌র কাছ থেকে আপনার বা আমার জন্য ক্ষমা চেয়ে নিতে পারবে? কখনোই না! আমাদের কে চাইতে হবে সরাসরি আল্লাহ্‌র কাছে। আল্লাহ্‌র কাছে সরাসরি চাওয়ার ব্যাপারে কোরআনে আল্লাহ্‌ কি বলেছেন, দেখা যাক-
আল্লাহ্‌ বলেন, “তুমি বলো, তোমরা কি ভেবে দেখেছো, যখন তোমাদের উপর আল্লাহ্‌র পক্ষ থেকে (বড়ো ধরনের) কোন আজাব আসবে, কিংবা হঠাৎ করে কেয়ামত এসে হাজির হবে, তখন তোমরা কি আল্লাহ্‌ তায়ালা ছাড়া আর কাউকে ডাকবে? (বলো) যদি তোমরা সত্যবাদি হও! (সূরা আনআম, আয়াত ৪০)
পরের আয়াতে আল্লাহ্‌ বলেন, “বরং তোমরা (তো সেদিন) শুধু তাঁকেই ডাকবে, তোমরা যে জন্য তাঁকে ডাকবে তিনি চাইলে তা দূর করে দেবেন (এবং) যাদের তোমরা (আল্লাহ্‌ তায়ালার সাথে) অংশীদার বানাতে, তাদের সবাইকেই (তখন) তোমরা ভুলে যাবে। (সূরা আনআম, আয়াত ৪১)
আল্লাহ্‌ বলেন, “তুমি কখনো আল্লাহ্‌ তায়ালাকে বাদ দিয়ে এমন কাউকে ডেকো না, যে তোমার কোন কল্যান (যেমন) করতে পারে না, (তেমনি) তোমার কোন অকল্যাণও সে করতে পারে না, (এ সত্ত্বেও) যদি তুমি অন্যথা করো, তাহলে অবশ্যই তুমি জালেমদের মধ্যে গণ্য হবে। (সূরা ইউনুস, আয়াত-১০৬)
কুরআনে আল্লাহ্‌ আরও বলেন, “তাঁকে ডাকাই হচ্ছে সঠিক (পন্থা); যারা তাঁকে বাদ দিয়ে অন্যদের ডাকে, তারা (জানে, তাদের ডাকে এরা) কখনোই সাড়া দেবে না (সূরা আর রা’দ, আয়াত-১৪)
সূরা মোমেন এ আল্লাহ্‌ বলেন, “অতএব (হে মুসলমানরা), তোমরা (তোমাদের) জীবন বিধান একনিষ্ঠভাবে আল্লাহ্‌ তায়ালার জন্যেই নিবেদিত করো, একমাত্র তাঁকেই ডাকো, যদিও কাফেররা (এটা) পছন্দ করে না। (সূরা মোমেন, আয়াত-১৪)
আল্লাহ্‌  এই আয়াতগুলোতে পরিষ্কার করে বলে দিয়েছেন যে যদি আমাদের উপর আল্লাহ্‌র পক্ষ থেকে (বড়ো ধরনের) কোন আজাব আসে, কিংবা হঠাৎ করে কেয়ামত এসে হাজির হলে তখন আমাদের আল্লাহ্‌র কাছে সাহায্য চাওয়া ছাড়া আর কোন পথ থাকবে না তখন আল্লাহ্‌ ছাড়া অন্য কোন বানানো মাবুদ আমাদের কাজে আসবেনা।

০৪/০৭/ ২০১৭/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি