শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ভোলায় মায়ের হাতে মেয়ে খুন


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০৭.২০১৭

পূর্বাশা ডেস্ক :

ভোলার লালমোহনে মায়ের হাতে রুপা নামের সাত বছরের শিশু কন্যা খুন হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার রাত সাড়ে ৮টার দিকে লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়নের রহিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, রহিমপুর গ্রামের লন্ড্রি কামাল বাড়ির কামালের মেয়ে রুনা বেগম (২৫) সোমবার রাতে হঠাৎ করে নিজের সন্তান রুপা বেগম, বাবা কামাল, মা রেনু বেগম ও ছোট বোন তানিয়াকে দা ও বটি নিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এ সময় রুনা বেগমের বড় মেয়ে রুপা বেগম ঘটনাস্থলেই নিহত হয়। রুনা বেগম ছোট ছেলে তামিমকেও (২) কোপাতে গেলে তার বাবা ও মা উদ্ধার করে। পরে গুরুতর আহত রুনা বেগমের বাবা কামাল, মা রেনু ও ছোট বোন তানিয়াকে লালমোহন সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে, রেনু বেগমদের চিৎকারে আশপাশের লোকজন গিয়ে রুনা বেগমকে আটক করে বেঁধে রাখেন। খবর শুনে লালমোহন সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম, ওসি (তদন্ত) মো. শাখাওয়াত হোসেন ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ও রেনু বেগমকে আটক করে।

পূর্বাশানিউজ/০৪-জুলাই,২০১৭/রুমকী

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি