শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


গাজীপুরে বয়লার বিস্ফোরণের ঘটনায় মামলা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০৭.২০১৭

পূর্বাশা ডেস্ক :

গাজীপুরের নয়াপাড়া এলাকায় মাল্টিফ্যাবস লিমিটেড কারখানার বয়লার বিস্ফোরণে ১৩ শ্রমিক নিহতের ঘটনায় মামলা হয়েছে।

মঙ্গলবার রাতে জয়দেবপুর থানায় চক্রবর্তী পুলিশ ক্যাম্পের এএসআই আবদুর রশিদ বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।

জয়দেবপুর থানার ওসি মো. আমিনুল ইসলাম সাংবাদিকদের জানান, মাল্টিফ্যাবস লিমিটেড কারখানার বয়লার বিস্ফোরণে নিহতের ঘটনায় বয়লার অপারেটর আব্দুস সালাম, এরশাদ হোসেন, মনসুরুল হকসহ আরও ১০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করা হয়েছে। বয়লার অপারেটর আব্দুস সালাম, এরশাদ হোসেন ও মনসুরুল হক বিস্ফোরণের ঘটনায় মারা গেছেন।

মামলায় বলা হয়, বয়লারের মেয়াদোত্তীর্ণ হওয়ার পরও আসামিরা কর্তৃপক্ষকে না জানিয়ে তা চালু করেন।

প্রসঙ্গত,  সোমবার রাতে গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর নয়াপাড়া এলাকায় মাল্টিফ্যাবস লিমিটেড নামের ওই পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে ১৩ শ্রমিক নিহত এবং অর্ধশত আহত হয়েছেন।

পূর্বাশানিউজ/০৫-জুলাই,২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি