বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বনানীতে ফের জন্মদিনের দাওয়াত দিয়ে তরুণী ধর্ষণ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০৭.২০১৭

পূর্বাশা ডেস্ক :

রেইনট্রি হোটেলে দুই তরুণীকে ধর্ষণের দুই মাস কাটতে না কাটতে আবারও বনানীতে জন্মদিনের অনুষ্ঠানে দাওয়াত দিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এবার অভিযোগের তীর বনানীর ব্যবসায়ী বোরহানউদ্দিনের ছেলে বাহাউদ্দিন ইভান (২৮) এর দিকে।

মঙ্গলবার রাতের বনানীর ২ নম্বর রোডের ন্যাম ভবনে ওই ধর্ষণের ঘটনা ঘটেছে বলে মামলার বিবরণী থেকে জানা গেছে।

গতকাল বুধবার ইভানের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী ওই তরুণী। মামলা হওয়ার পরই অভিযুক্তকে গ্রেফতার করতে অভিযান শুরু করে পুলিশ।

অাজ বৃহস্পতিবার বনানী থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মতিন এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ধর্ষণের শিকার ওই তরুণী একজন টিভি অভিনেত্রী। তার সঙ্গে আসামি ইভানের আগে থেকেই বন্ধুত্ব ছিল। ঘটনার দিন ইভান তার ওই বান্ধবীকে জন্মদিনের দাওয়াত দিয়ে নিজ বাসায় নিয়ে আসে।

তিনি আরও বলেন, বাসায় গিয়ে ওই তরুণী দেখে বাসা খালি। পরে খালি বাসায় তাকে আটকে রেখে গভীর রাত পর্যন্ত ধর্ষণ করে ইভান। রাত তিনটার দিকে ওই তরুণীর মোবাইল ফোন রেখে তাকে বাসা থেকে বের করে দেয়। ভোরে থানায় এসে ওই তরুণী অভিযোগ করেন। পরে ওই ঘটনায় মামলা হয়। অভিযুক্তকে গ্রেফতারে অভিযান চলছে।

পুলিশ কর্মকর্তা মতিন আরও বলেন, অভিযুক্ত ইভান বিবাহিত এবং তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ধর্ষণের শিকার তরুণীকে ভিকটিম সাপোর্টে সেন্টারে রাখা হয়েছে।

পূর্বাশানিউজ/০৬-জুলাই,২০১৭/রুমকী

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি