সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » চিকুনগুনিয়া আক্রান্তদের ক্ষতিপূরণ দিতে হাইকোর্টে রুল


চিকুনগুনিয়া আক্রান্তদের ক্ষতিপূরণ দিতে হাইকোর্টে রুল


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.০৭.২০১৭

পূর্বাশা ডেস্ক :

চিকুনগুনিয়া আক্রান্তদের পর্যাপ্ত ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। একই সঙ্গে চিকুনগুনিয়া আক্রান্ত এলাকায় মশা নিধনের জন্য কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না রুলে তাও জানতে চাওয়া হয়েছে।

এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে আজ রোববার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খান সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রুল দেন।
স্বাস্থ্য সচিবসহ সংশ্লিষ্টদের তিন সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

এর আগে গত ৪ জুলাই ঢাকা, চট্রগ্রাম, সিলেট ও দেশের অন্যান্য  অঞ্চলে চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়।

সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. সুজাউদৌলা আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট বিভাগে রিট দায়ের করেন।

পূর্বাশানিউজ/০৯-জুলাই,২০১৭/রুমকী

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি