
পূর্বাশা ডেস্ক :
পাবনায় এক চায়ের দোকানদার কে কুপিয়ে হত্যাকরা হয়েছে। নিহতের নাম এনামুল হোসেন (৪০)। উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামে নারীঘটিত ঘটনার জেরে এই হত্যা কা- হয় বলে পুলিশ জানায়। শনিবার রাত দশটার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যাক্তি উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামের আকাতুল্লাহ প্রামানিকের ছেলে। সে চায়ের দোকানদার ছিল।
পাবনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, পূর্ব পরিচয়ের সুত্র ধরে সদর উপজেলার দুবলিয়া গ্রামের একটি ছেলে ইসলামপুর গ্রামের এক মেয়ের বাড়িতে যায়। মেয়েটি এনামুলের পরিচিত। স্থানীয়দের মধ্যে ঘটনার জানাজানি হলে ছেলেটি পালিয়ে যায়। এ নিয়ে এলাকাবাসী সালিশ করার কথা বলে। এসময় এনামুলে সাথে স্থানীয় কয়েকজনের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এক পর্যায়ে এনামুলকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারী কোপায় প্রতিপক্ষরা। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত তাকে ঘোষণা করেন।
ওসি আরো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
৯ জুলাই ২০১৭/ Choity.























































