বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বাদাম ধরে রাখে তারুণ্য


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০৭.২০১৭

পূর্বাশা ডেস্ক:

স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে বন্ধুদের সঙ্গে আড্ডায় বাদাম যেন অপরিহার্য। আমরা প্রায়ই বাদাম খাচ্ছি; কিন্তু এর পুষ্টিগুণ সম্পর্কে অনেকেই জানি না। নিয়মিত বাদাম খেলে আমাদের শরীর ও ত্বক দুইটিই ভালো থাকে। বাদামে প্রচুর পরিমাণ প্রোটিন রয়েছে, যা শরীর গঠনে ও মাংসপেশি তৈরিতে সাহায্য করে। নিয়মিত বাদাম খেলে দীর্ঘ সময় তারুণ্য ধরে রাখে। বাদামে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, যা পেট পরিষ্কার রাখে এবং হজমশক্তিকেও সক্রিয় রাখে। বাদাম আমাদের হৃদযন্ত্র সুস্থ রাখে। দাঁতের মাড়ি মজবুত করে, ত্বক উজ্জ্বল হয় ও চুলকে করে মসৃণ। বাদামে রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং এটি মস্তিস্ক বিকাশে সহায়তা করে।

পূর্বাশানিউজ/১০ জুলাই ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি